ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

বাবা-ছেলেসহ সড়কে ঝরল ৭ প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। গোপালগঞ্জের মুকসুদপুরে ৩ মোটরসাইকেল আরোহী, গাজীপুরের কালিয়াকৈরে গৃহবধূর প্রাণ গেছে। এছাড়া নাটোরের বাগাতিপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অটোভ্যান উল্টে আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

নান্দাইল (ময়মনসিংহ) ও শ্রীবরদী (শেরপুর) : নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের ডাংরীতে শনিবার সকালে পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতরা হলেন- শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ফাহাদ আলম (৩২), তার ছেলে তোরান (৫) ও ফাহাদ আলমের খালা ঝরনা বেগম (৪৫)। এক পরিবারের ১৪ জন মাইক্রোবাসে কিশোরগঞ্জের নিকলী হাওর অঞ্চলে ভ্রমণে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

টেকেরহাট (মাদারীপুর) : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার চণ্ডীবর্দী গ্রামের আনু সরদারের ছেলে ইতালি প্রবাসী ফয়সাল সরদার (২৭), লখাইড়চর গ্রামের সফি মিয়ার ছেলে ব্যবসায়ী লিয়াকত মিয়া (৩০) ও সুন্দরদী গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে কলেজছাত্র আল আমিন ঠাকুর (২৫)। দুর্ঘটনার সময় বাসটিতে আগুন ধরে যায়।

কালিয়াকৈর (গাজীপুর) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় শনিবার বাসচাপায় নিহত গৃহবধূ ইয়াসমিন আক্তার (৪০) পূর্বচান্দরা এলাকার কহিনুর ইসলামের স্ত্রী। তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা অটোভ্যান উল্টে গুরুতর আহত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102