ads
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম

বালুর গর্তে মিলল প্রতিবন্ধী কিশোরের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৮ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মরদেহ গর্ত থেকে উদ্ধার করো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে খাঁপাড়া গ্রামের বালির গর্ত থেকে ওই কিশোরের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

প্রতিবন্ধী কিশোর আবুল বাসার (১২) দামুড়হুদা উপজেলার খাঁপাড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

জানা যায়, বুধবার সকালে প্রতিবন্ধী কিশোর আবুল বাসার বাড়ি থেকে বের হয় খেলা করার জন্য। এরপর সে দুপুরে বাড়ি ফিরে না আসায় মা-বাবাসহ স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে বিভিন্ন স্থানে। কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রামের বালুর গর্তে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

স্থানীয়রা প্রতিবন্ধী কিশোরের পরিচয় শনাক্ত করে বাড়িতে নিয়ে যায়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খালেক বলেন, ছেলেটি প্রতিবন্ধী ছিল। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102