ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

বাল্যবিয়ে পড়ানোর দায়ে কাজীর জেল, বাবার জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পঠিত

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে আনোয়ার পারভেজ এনামুল নামে এক কাজীকে ছয় মাসের কারাদণ্ড এবং কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পৌর শহরের গাড়িষাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রাসেল ওই আদালত পরিচালনা করেন।

জানা যায়, গোপনে পৌর শহরের গারিষাপাড়ায় সুরুজ আলীর মেয়ে জাকিয়া সুলতানার (১৫) বৌভাত অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা এবং পৌরসভার কাজী আনোরয়ার পারভেজকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত ঘর সংসার করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সুরুজ আলীর বাড়িতে অভিযান চালনো হয়। সেখানে গিয়ে জানা যায় দেড় মাস আগে তার ১৫ বছরের মেয়েকে বিয়ে দিয়েছেন। বুধবার বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়েকে শশুড় বাড়ি থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় অভিযান চালিয়ে বিয়ে পড়ানো এবং বিয়ে দেয়ার অভিযোগে কাজী ও কনের বাবাকে দণ্ড দেয়া হয়।’

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102