ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুন) বিকালে উপজেলার বাউসী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রীপাচবাড়ী গ্রামের শহিদুল্লাহর ছেলে কবীর হোসেন(১৮) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার তেলকি কাঠালবাড়ি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সেলিম মিয়া(২০)।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাউসী বাজার এলাকায় সরিষাবাড়ীর দিকে আসা একটি বাসের সাথে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী কবীর হোসেন ও সেলিম মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করে। এ সময় বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102