ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ির কেয়ার টেকারকে কুপিয়ে হত্যা করেছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

গাজীপুর মহানগর সদরের বরুদা এলাকায় এক কেয়ার টেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে রতন মারা যায়।

নিহত ফরহাদুল ইসলাম রতন গাজীপুর সিটি করপোরেশনের লাঘালিয়া এলাকার শাহবুদ্দিনের ছেলে।

পুলিশ এবং নিহতের শ্যালক রুবেল জানান, রতন সিটি করপোরেশনের ছায়াবীথি এলাকার কাজী শাহাবুদ্দিনের বাড়ি ও দোকানের কেয়ার টেকার হিসেবে কাজ করতেন। ভোরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বরুদা এলাকায় পৌছলে দুবৃত্তরা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে যায় কিন্তু তাকে বাঁচানো যায় নাই।

পুলিশ আরো জানায়, ”নিহতের হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্নস্থানে পেটানোর চিহ্ন রয়েছে। কি কারনে এ হত্যাকান্ড ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102