ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমকে সিরাজগঞ্জের চৌহালীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা সদরের একটি বাসভবনে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা খাতুন ও সদস্য সচিব জাহিদ মোল্লা এ ঘোষণা দেন।

এ সময় তারা সাংবাদিকদের জানায়, সম্প্রতি জেলা বিএনপির পক্ষ থেকে চৌহালী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এতে চৌহালী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহফুজা খাতুনকে আহ্বায়ক ও জাহিদ মোল্লাকে সদস্য সচিব মনোনীত করা হয়। এ নিয়ে বিগত সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক পাওয়া কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীমের অনুসারী বিএনপি নেতা রিয়াজুল ইসলাম মণ্ডল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে নিয়ে মানহানিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

এ অভিযোগে ইতোমধ্যে রিয়াজুল মণ্ডলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে ইন্ধনদাতা হিসেবে আলিমকে চৌহালীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এছাড়া জেলা বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়।

এ সময় চৌহালী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান (মিজান চেয়ারম্যান) ও যুগ্ম-আহ্বায়ক শামীম মাহমুদ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102