ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

বিবস্ত্র করে নারী নির্যাতনের মামলা তদন্তে ঘটনাস্থলে পিবিআই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৮ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তিন আসামি সাজু, বাদল ও কালামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই।

শনিবার (১০ অক্টোবর) সকালে, তাদের সাথে নিয়ে বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে যায় পিবিআই-এর একটি দল। এসময় তারা আশাপাশের বাসিন্দাদের সাথে কথা বলে। একই সাথে ২ সেপ্টেম্বব কী ঘটে ছিলো সে বিষয়ে খোঁজ নেয়। এর আগে মামলার তদন্ত করছিলো পুলিশ। কিন্তু মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় দায়িত্বভার দেয়া হয় পিবিআইকে।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হলে পুলিশ রোববার গ্রেপ্তার অভিযানে নামে।

নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় রোববার রাতে নারী ও শিশুনির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।

দুই মামলাতেই নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়। আসামিরা হলেন- বাদল, মো. রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102