ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৯ তম শাহাদাত বার্ষিকী।
আজ সোমবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে রেহাইচরে বীরশ্রেষ্ঠ’র স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

প্রথমে জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান। এরপর বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পরে জাতীয় পতাকা উত্তোলন ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে, ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে কোরআনখানি, কবর জিয়ারত, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯৭১ সালে ১৪ই ডিসেম্বর বিজয়ের উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লড়াকু বাংলার শ্রেষ্ঠ সন্তান, বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন। পরে তার মৃতদেহ ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102