ads
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুড়িগঙ্গা থেকে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

বুড়িগঙ্গা নদীর মীরেরবাগ খেয়াঘাট এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌপুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উদ্ধারকৃত মরদেহের সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরন করে পুলিশ।

সদরঘাট নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. জাকির জানান, বুড়িগঙ্গা নদীর মীরেরবাগ খেয়া ঘাট এলাকায় একটি প্লাষ্টিকের বস্তা ভাসতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাটি তীরে টেনে আনা হয়। পরে বস্তার মুখ খুললে হাত-পা বাঁধা এক যুবকের গলাকাটা মরাদেহ বেরিয়ে আসে।

তিনি আরো জানান, অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ত্রিশ বছর হবে। মরদেহটি উলঙ্গ অবস্থায় ৮/১০দিন আগে বস্তার ভেতর ভরে ফেলা হয়েছে বলে ধারণা করছি আমরা। অনেক দিন পানির নীচে থাকায় মরদেহটি পচেগলে গেছে।

এ ঘটনায় সদরঘাট নৌপুলিশ বাদী হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102