নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তার স্বামীও জড়িত; এমন দাবি করেছেন ওই নির্যাতিত নারীর মেয়ে।
আজ বুধবার তিনি এমন দাবি করেন।
এর আগে, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাসেল ও সোহাগ নামে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদলের ৭ দিন, ইউপি সদস্য সোহাগ ও দেলোয়ারের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া, সোমাবার আদালতে জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা গৃহবধূ।
নির্যাতনের ঘটনায় নয়জনের নামে বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন ওই নারী। এ নিয়ে, মামলার ছয় আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।