ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল কাস্টমসে তৃতীয় দিনের কর্মবিরতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

ঢাকার পানগাঁও কাস্টমস হাউজের যুগ্ম কমিশনারের বরখাস্তের দাবিতে বেনাপোল কাস্টম হাউজে তৃতীয় দিনের মতো বুধবারও কর্মবিরতি পালন করেছে কাস্টমস কর্মকর্তারা। খুলনা, যশোর, বেনাপোল কাস্টমস, এক্সইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (খুকাএভ) বেনাপোলের কর্মকর্তারা এ কর্মবিরতি পালন করে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে তারা।

ঢাকা কেরানীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউসে যুগ্ম কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ও দাবী আদায়ের লক্ষে সোমবার (৩০ নভেম্বর) বেনাপোল কাস্টম হাউসে খুকাএভ-এর কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করা হয়। বুধবার তৃতীয় দিনের মতো সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন। এ সময় বেনাপোল বন্দর দিয়ে দুপুর ২টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধসহ পণ্য পরীক্ষণ ও শুল্কায়নের কার্যক্রম বন্ধ থাকে। এর ফলে গত তিন দিনে বেনাপোল কাস্টম হাউস থেকে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব আদায় বঞ্চিত হয়েছেন।

বেনাপোল কাস্টম হাউজে কর্মরত খুকাএভ এর সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, সারাদেশের কাস্টমস হাউজের ন্যায় বেনাপোল কাস্টম হাউজেও আমরা দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।

এ সময় খুকাএভের বেনাপোলের রাজস্ব অফিসার নঈম মিরন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইফুর রহমান মামুনসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102