ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

বেড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৭ বার পঠিত

কক্সবাজারের রামুতে ১৪ বছরের এক কিশোরী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রেমিক যুবক সাইফুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পাহাড়িপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে শনিবার (১০ অক্টোবর) সকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, শুক্রবার বেড়ানোর কথা বলে কিশোরী প্রেমিকাসহ দুই কিশোরীকে রামুর নির্মাণাধীন নতুন স্টেডিয়ামের রাবার বাগান এলাকায় আসতে বলে প্রেমিক যুবক সাইফুল ইসলাম। পরে সন্ধ্যায় রাবার বাগান এলাকায় আসলে সাইফুল ইসলাম বাগানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে প্রেমিক যুবক পালিয়ে যায়।

তিনি আরও বলেন, কিশোরীর মা রামু থানা এসে মামলা করেন। তারপর রামু থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে ১টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক সাইফুল ইসলামকে নিজ বাড়ির পার্শ্ববর্তী এলাকা পাহাড়িপাড়া থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত যুবক।

ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী কিশোরীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102