ads
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিথী বেগম (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের রাজমিস্ত্রি জহির উদ্দিন মোল্যার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের বকু মোল্যার মেয়ে বিথী বেগম। দুই বছর আগে চাচাত ভাই জহির উদ্দিন মোল্যার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসার জীবন ভালই চলছিল। কিন্তু মাঝে মাঝে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো।

হঠাৎ বিথী বেগম শনিবার দিবাগত ভোর রাতে রান্নাঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিলে বিষয়টি তার স্বামী টের পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম শুভ তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজ মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102