ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্যাংকে তিন লাখ টাকা না পেয়ে চিৎকার দিলেন গ্রাহক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

খুলনা মহানগরীর তেতুলতলা মোড়স্থ ডাচবাংলা ব্যাংক থেকে গ্রাহকের প্রায় তিন লাখ টাকা (২ লাখ ৮০ হাজার) চুরি করেছে একটি চক্র।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে একজনকে আটক করেছে সোনাডাঙ্গা পুলিশ। তবে গ্রাহকের টাকা উদ্ধার হয়নি।

ভুক্তভোগী গ্রাহক আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য ধীরেন্দ্র দেবনাথ। তিনি ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে ওই অর্থ পাঠানোর উদ্দেশ্যে ব্যাংকে গিয়েছিলেন।

পুলিশ জানায়, ধীরেন চন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তি টাকা জমা দিতে ব্যাংকে এসেছিলেন। তিনি টেবিলের পাশে টাকার ব্যাগটি রেখে ব্যাংকের জমা ফরম পূরণ করছিলেন। হঠাৎ দেখেন টাকা ভর্তি ব্যাগটি নেই। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার দিলে ব্যাংকের দারোয়ান গেট বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে টাকার ব্যাগ নিয়ে প্রতারক চক্রটি সরে পড়ে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল ইসলাম বলেন, পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে প্রতারক সন্দেহে একজনকে আটক করে থানায় নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে তিনি এ ঘটনায় জড়িত কিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102