ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে দেশটিতে প্রথমবারের মতো একদিনে করোনায় মৃত্যু হয়েছে রেকর্ড তিন হাজারের বেশি।

করোনা পরিস্থিতির চরম অবনতিতে পুরোপুরি ভেঙে পড়েছে ব্রাজিলের স্বাস্থ্যব্যবস্থা। অধিকাংশ হাসপাতালেই ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন। সেই সঙ্গে দেখা দিয়েছে আইসিইউর তীব্র সংকট। ফলে, চিকিৎসা পেতে বেগ হচ্ছে কোভিড রোগীদের।

এদিকে করোনার সর্বোচ্চ সংক্রমণ সত্ত্বেও লকডাউন জারি ও মাস্কের বিরোধিতা করায় তীব্র সমালোচনার শিকার ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো আবারো নিজের অবস্থানের সাফাই গেয়েছেন।

তার সরকার লকডাউনে বিশ্বাসী নয় বলেও বুধবার এক সংবাদ সম্মেলনে জানান বোলসোনারো।

এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারতেও। দেশ দুটিতে এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন গড়ে প্রায় ৬০ হাজার মানুষ।

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ৫৬ হাজার এবং আক্রান্ত ১২ কোটি ৫৪ লাখ। গত ২৪ ঘণ্টায় (একদিন) বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৪১০ জন এবং করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৮৩ হাজার ৭৪৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ৩১ জন। আর মারা গেছেন ২৭ লাখ ৫৬ হাজার ৬৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৩১৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৪ হাজার ২৯২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৪২২ জনের।

আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২২ লাখ ২৭ হাজার ১৭৯ জন। আর মারা গেছেন ৩ লাখ এক হাজার ৮৭ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102