ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাজারগামী বাস খাদে পড়ে আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাজারগামী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার উপজেলার বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত চার জনকে কিশোরগঞ্জে ভৈরবের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর ৪টায় নরসিংদী জেলার বেলাব থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাওয়ার পথে আশুগঞ্জে বাহাদুরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়।

এসময় বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, হাটিখাতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এই ব্যাপারে হাটিখাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পথিমধ্যে চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102