ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
ঘটনার শিকার পুত্রবধূ আজ মঙ্গলবার দুপুরে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন।
এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় উপজেলার বাড়াইল গ্রামের কালা মিয়া (৫০) ও তাঁর সহযোগী আবু সাঈদকে (৪৫)।
পুলিশ জানায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের ওই গৃহবধূর (১৯) স্বামী মাজার ভক্ত হওয়ায় প্রায়ই বিভিন্ন মাজারে রাত্রিযাপন করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে গেলো রোববার রাত আটটা থেকে নয়টার মধ্যে কালা মিয়া তার সহযোগী পার্শ্ববর্তী থোল্লাকান্দি গ্রামের বাসিন্দা আবু সাঈদকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ করেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল সোমবার রাতে বাড়াইল গ্রামে অভিযান চালিয়ে পুলিশ কালা মিয়া ও আবু সাঈদকে আটক করে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত শ্বশুর ও তার সহযোগীকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।