ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলার রায় আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

পাঁচ বছর আগে রাজধানীর তেজগাঁওয়ে জঙ্গিদের চাপাতির আঘাতে নিহত ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় আজ মঙ্গলবার।
আসামি তিন জঙ্গি কারাগারে আর দুইজন পলাতক। রায়ে পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। আর আসামিপক্ষ বলছে, ন্যায়বিচার পেলে খালাস পাবেন তারা।

ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে ২০১৫ সালের ৩০শে মার্চ তেজগাঁওয়ের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সন্ত্রাসীদের চাপাতির আঘাতে খুন হন বাবু। এসময় ঘটনাস্থল থেকে জনতার সহায়তায় চাপাতিসহ জিকরুল্লাহ ও আরিফুল নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করে পুলিশ।

ঘটনার পরদিন চারজনকে আসামি করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন নিহতের ভগ্নীপতি মনির হোসেন মাসুদ। ওই বছরের পহেলা সেপ্টেম্বর আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। পরে বছর ২০১৬ সালের ২০শে জুলাই পাঁচ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, ‘চলতি বছরের ৪ঠা অক্টোবর যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ঠিক করেন বিচারক। এ মামলায় রাষ্ট্রপক্ষের ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে।’

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামিরা খালাস পাবেন বলে আশা করছি।’

মামলার পাঁচ আসামির মধ্যে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জিকরুল্লাহ, আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম কারাগারে। আর মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরা পলাতক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102