ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় ২৭ অক্টোবর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৯ বার পঠিত

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) আসামিপক্ষে যুক্তিতর্ক গ্রহণ শেষে ঢাকা তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আসামিরা হলেন- আনসারুল্লাহ বাংলাটিমের জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হাসিব আব্দুল্লাহ ও আবু তাহের জুনায়েদ। আসামিদের মধ্যে জিকরুল্লাহ, আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম কারাগারে আটক আছেন। অপর দুইজন মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

২০১৬ সালের ২০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। চার্জশিটের ৪০ সাক্ষির মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ির দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়।

ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করার কারণে ওয়াশিকুরকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল পুলিশের কাছে স্বীকার করে।

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মনির হোসেন তেজগাঁও থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

২০১৫ সালের ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102