ads
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা নিজেই নিলেন ইউপি সদস্য, বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৭৯ বার পঠিত

বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার নামে অসহায়-হতদরিদ্রদের টাকা হাতিয়ে নেওয়া ও আত্মসাতের অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হিটলার তালুকদার ওরফে মিন্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখারুল আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ৯ ডিসেম্বর চিঠিটি ইস্যু করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইউপি সদস্য হিটলার তালুকদার ওরফে মিন্টু মেম্বারের বিরুদ্ধে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে এবং তদন্তে তার সত্যতা প্রমাণিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখারুল আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে উপ-সচিব মোহাম্মদ ইফতেখারুল আহমেদ চৌধুরী বলেন, স্থানীয় তদন্তে গাবসারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য হিটলার তালুকদার ওরফে মিন্টু মেম্বারের বিরুদ্ধে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ সত্যতা প্রমাণিত হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলার গাবসারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হিটলার তালুকদার ওরফে মিন্টু মুঠোফোনে বলেন- একটি কুচক্রমহল আমাকে সমাজের কাছে হেয়পতিপন্ন ও ভাবমূর্তিক্ষুন্ন করার লক্ষ্যে ষড়যন্ত্র করে এমন ঘটনা ঘটিয়েছে। সাময়িক বরখাস্তের বিষয়টি জানতে পেরেছি। এখনো কপি হাতে পাইনি। তিনি আরও বলেন, বরখাস্তের কপি হাতে পেয়ে প্রয়োজনে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।

#বিডি২৪লাইভ ডট কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102