ads
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

ফেনীর ছাগলনাইয়ায় ৪ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের মামলায় অভিযুক্ত চাচা ইমন ফারুক বাদশাকে শুক্রবার (০৯ অক্টোবর) গ্রেফতার করেছে পুলিশ। সে মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের মৃত রবিউল ঠিকাদারের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠার পর অভিযুক্ত বাদশা ছাগলনাইয়া পৌর এলাকার বাঁশপাড়ায় দুই দিন পালিয়ে ছিল। গোপন খবরের ভিত্তিতে তাকে শুক্রবার বিকালে আটক করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে মা নিজে গোসলে গিয়ে শিশু কন্যাটিকে গোসল করিয়ে ঘরে পাঠান। গোসল শেষে মা ঘরে এসে তার কন্যাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে চাচা বাদশার ঘরে গিয়ে মা তার শিশু কন্যাকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করে চিৎকার করতে থাকে। বিষয়টি সামাজিক ও লোক লজ্জার ভয়ে শিশুটির পরিবার চেপে যায়।

পরে শিশু কন্যাটি বৃহস্পতিবার (০৮ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ বাদশাকে গ্রেফতারে অভিযানে নামে।

এ ঘটনায় শিশু কন্যাটির মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102