ads
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারী ৩ রোহিঙ্গা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারী ৩ রোহিঙ্গাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা বাজার থেকে আটক করেছে র‌্যাব-১২।

বুধবার (২৪ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। এর আগে মঙ্গলবার (২৩ মার্চ) রাতে তাদের ওই এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের সিত্তে (আকিয়াব) জেলার বুসিডং থানার ইয়াংছাং (সিদ্ধিপানপাড়া) এলাকার সিকান্দরের ছেলে বেলাল (৪৮), তার স্ত্রী মোছা. ইয়াসমিন (২৬) ও মংডু থানার বুসিডং রাইমাসিল এলাকার আলমগীরের ছেলে মো. রিয়াজ (১৮)। তাদের সাথে ৩ বছর ও ২১ মাস বয়সী দুই শিশু রয়েছে।

সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরা জানান, সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা বাজার এলাকায় র‌্যাব-১২’র একটি টিম টহলরত অবস্থায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। তখন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ৩ রোহিঙ্গা স্বীকার করে, তারা অবৈধভাবে ভারতীয় রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদেরকে আটক করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102