ads
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাসানচরে খুশি রোহিঙ্গারা, নিতে চান স্বজনদেরও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

স্থানান্তরিত রোহিঙ্গারা উন্নত বাসস্থান ও পরিবেশের কথা জানিয়ে ক্যাম্পে রেখে আসা স্বজনদের ভাসানচরে আসার অনুরোধ জানিয়েছে।
নোয়াখালীর ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরে প্রস্তুত বাসস্থানসহ নানা সুযোগ-সুবিধা। প্রথম দফায় ৩রা ডিসেম্বর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ১ হাজার ৬শ’ ৪২ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয় সেখানে। ভাসানচরে পৌঁছানোর পরই মোবাইল ফোনে ক্যাম্পে রেখে আসা স্বজনদের জানান সেখানকার উন্নত ও মুক্ত জীবনের কথা। ক্যাম্পের ঘিঞ্জি পরিবেশ থেকে ভাসানচরের পরিবেশ নিরাপদ বলেও জানায় রোহিঙ্গারা। স্বজনদের ভাসানচরে চলে আসার অনুরোধও জানায় তারা।

স্বজনদের থেকে উন্নত জীবন ও পরিবেশের কথা জেনে ক্যাম্পে থাকা বহু রোহিঙ্গা ভাসানচরে স্বেচ্ছায় যেতে রাজিও হয়েছেন। ভাসানচরেও দেশি-বিদেশি বহু এনজিও রোহিঙ্গাদের সেবা দিতে প্রস্তুত বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

স্বেচ্ছায় ভাসানচরে যেতে রোহিঙ্গারা আগ্রহ দেখালেও, একটি মহল ভাসানচরবিরোধী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। এজন্য প্রশাসনের নজরদারি চায় রোহিঙ্গারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102