ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ভাসুরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই ভাসুরের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ওই গৃহবধূ (১৯) বাদী হয়ে তার দুই ভাসুরের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার অফিসার ওসি আ জ মো. মাসুদুজ্জামান।

মামলার আসামিরা হলেন-মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামের হারুন মিস্ত্রীর ছেলে হাসান মিস্ত্রী (২৭) ও রুবেল মিস্ত্রী (২৪)।

ধর্ষণের শিকার গৃহবধূর নানা জানান, এক বছর আগে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটায় তার নাতনির বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর নাতনির স্বামী বাড়ির বাহিরে কাজে থাকায় তার বড় ভাসুর বাসায় একা পেয়ে তার নাতনিকে ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জার ভয়ে তার নাতনি গোপন রাখে। এর কিছুদিন পর তার মেজো ভাসুরও ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে। তার নাতনির বড় দুই ভাসুরই অবিবাহিত। পরে বিষয়টি তার নাতনি তাকে জানালে পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়।

ভুক্তভোগী গৃহবধূ জানান, লোকলজ্জার ভয়ে তিনি এতদিন কাউকে কিছু জানাননি। কিন্তু নিপীড়নের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় নানাকে বিষয়টি জানান। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নিয়ে থানায় মামলা করেন।

মঠবাড়িয়া থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই গৃহবধূ পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল রোববার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102