ads
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাস্কর্য নিয়ে সৃষ্ট পরিস্থিতির সমাধান এক সপ্তাহের মধ্যে : ধর্ম প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৬২ বার পঠিত

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, এক সপ্তাহের মধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে হেফাজতে ইসলামের নেতাদের বিরোধিতায় সৃষ্ট পরিস্থিতির অবসান হবে। অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার, সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।

আজ শনিবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ, জামালপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তার এসব কথা হয়।

তিনি বলেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না। ইতোমধ্যে সমস্যা অনেক সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে বলে বিশ্বাস করে ধর্ম মন্ত্রণালয়।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, যেকোনো মূল্যে ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্র রক্ত দিয়ে হলেও রুখে দেওয়া হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীতার নামে তারা দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিরও পাঁয়তারা করছে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি এবং হোসনে আরা এমপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102