ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাড়া কম হওয়ায় রেলযাত্রী বেড়েছে: মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩২ বার পঠিত

অন্য যে কোনো যানবাহনের তুলনায় মানুষ এখনো সাশ্রয়ী ভাড়ায় রেলপথে যাতায়াত করতে পারছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (২০ মে) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, দেশের অন্য যে কোনো যানবাহনের তুলনায় রেলপথে ভাড়া অনেক কম। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। এ কারণে সাধারণ মানুষ এখনো সাশ্রয়ী ভাড়ায় রেলপথে যাতায়াত করতে পারছে। একই কারণে রেলপথে যাত্রী সংখ্যাও বেড়েছে।

তিনি বলেন, যাত্রীর চাহিদা বিবেচনায় আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পঞ্চগড় থেকে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার পরিকল্পনাটিতে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। যে কোনো সময় প্রকল্পটির কাজ শুরু হতে পারে।

এসময় স্থানীয় সরকার বিভাগ পঞ্চগড়ের উপ-পরিচালক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, রেলওয়ে রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম, স্থানীয় স্টেশন মাস্টার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102