ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ভোলায় ছাগল ক্ষেতের ধান খেয়ে ফেলায় সংঘর্ষে আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

ভোলার মনপুরায় ছাগল ক্ষেতের ধান খাওয়ায় ছাগল মালিক ও চাষীর মধ্যে সংঘর্ষের পাঁচজন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারের পশ্চিম পাশে ধান ক্ষেতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি ৫ জন হলেন, ছাগলের মালিক মফিজা খাতুন (৬৫), ছেলে মুসলিম ও পুত্রবধূ হাসিনা, অপরদিকে চাষী নয়ন মহাজন (৩৫) তার ভাই কামাল মহাজন (৪০)। এদের সবাই উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ছাগলের মালিক মফিজা খাতুন ছাগল নিয়ে নয়ন মহাজনের ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ছাগল ক্ষেতের ধান খায়। এ নিয়ে ওই দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে নয়ন মহাজন ছাগলের মালিক বৃদ্ধ মফিজা খাতুনকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে ওই ছাগল মালিকের ছেলে ও পুত্রবধূ এসে নয়ন মহাজনের উপর হামলা চালায়। পরে ধানক্ষেতে মালিক নয়ন মহজনের ভাই কামাল মহজানও এসে ছাগল মালিকের উপর হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আহত হয় ওই পাঁচজন।

এই বিষয়ে মনপুরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মশিউর রজহমান জানান, দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগে করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102