ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

ভ্রাম্যমাণ ইয়াবা বিক্রেতা এই নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৬ বার পঠিত

নোয়াখালীর সুধারাম মডেল থানা পুলিশ পূর্ব মাইজচরা এলাকার বাংলা বাজারে অভিযান চালিয়ে পারভীন বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত পারভীন বেগম পশ্চিম মাইজচরা গ্রামের ইলিয়াছ ড্রাইভার বাড়ির মো. সুমনের স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে সুধারাম মডেল থানা পুলিশ বাংলাবাজার সিএনজি স্ট্যান্ডের অজি উল্যার দোকানের সামনে অভিযান চালায়। এসময় পারভীন বেগমের ব্যাগে তল্লাশি চালিয়ে ১৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত পারভীন বেগম আরিফ নামের তার এক মামাসহ যৌথভাবে জেলার বিভিন্নস্থানে ইয়াবা বিক্রি করে।

পারভীনকে দিয়ে বিভিন্নস্থানে ইয়াবা পাঠানো হয়। গ্রেফতারকৃত পারভীনের বিরুদ্ধে ২০১৮ সালের একটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার মামা আরিফের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102