ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মকবুল-২ লঞ্চে ভয়াবহ ডাকাতি, ৫ শতাধিক যাত্রী হারালো সর্বস্ব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত

নারায়ণগঞ্জে থেকে গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় মতলবের উদ্দেশে ছেড়ে আসা এমভি মাকবুল-২ লঞ্চে রাত অনুমানিক ১১ টার দিকে ডাকাতি সংঘটিত হয়।

ডাকাতদল অস্ত্রের মুখে চালককে জিম্মি করে মাকবুল লঞ্চের ৫ শতাধিক যাত্রীর সর্বস্ব লুটে নেয় বলে জানান লঞ্চের যাত্রী মতলব উত্তর উপজেলার আনন্দ বাজারের মোবাইল ব্যবসায়ী কামরুজ্জামান সুমন।জানা যায়, লঞ্চটি নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পরে গজারিয়া ঘাটে ভিড়ে।গজারিয়া ঘাটে ভিড়ের ১০ মিনিট পূর্বে স্পিডবোর্টে করে একজর লোক লঞ্চে উঠে। গজারিয়া ঘাট ছাড়ার বেশ কিছুক্ষণ পরেই দুটি স্পিডবোর্ডে করে ১০-১২ জন ডাকাত লঞ্চে উঠে ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে যাত্রীদের মোবাইল, নগদ টাকা, মহিলাদের স্বর্ণালঙ্কার, যাত্রীদের সঙ্গে থাকা মালামালসহ সর্বস্ব লুটে নেয়। এভাবে ৩০ মিনিটের অধিক সময় ডাকাতি হয়। শেষের দিকে এসে যাত্রীরা চিৎকার করলে অনেকগুলো ফাঁকা গুলি ছোড়ে ডাকাতরা। ষাটনল ঘাটে আসার খানিক আগেই ডাকাত দল লঞ্চ থেকে নেমে স্পিডবোর্ডে করে চলে যায়।

গতকাল বৃহস্পতিবার রাতের এই লঞ্চে চাকুরীজীবীরা বেশি  যাতায়াত করে বিধায় লঞ্চে অতিরিক্ত যাত্রী ছিল বলে জানান লঞ্চের চুকান সবুজ মিয়া। লঞ্চের নিচতলায়, ক্যাবিনে, বাহডরে এমনকি ছাদের উপরেও আজ অনেক যাত্রী ছিল। লঞ্চটি নারায়ণগঞ্জ ঘাট থেকে প্রতিদিন রাত ৯ টায় গজারিয়া, ষাটনল, মোহনপুর, এখলাছপুর ও আমিরাবাদ লঞ্চঘাট হয়ে মতলবে আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102