ads
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম

মাগুরায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

মাগুরার মঘিরঢাল এলাকায় দুটি বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পৌনে ২টার দিকে মঘিরঢাল এলাকার মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঘিরঢাল এলাকায় দুই বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ সময় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত বাসে আরও অনেকে আটকা আছেন। হতাহতের সংখ‌্যা আরও বাড়তে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102