ads
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা মেহেরপুরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে ছহির উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের মাদরাসা ও কবরস্থানের পাশে মুখোশধারী দুইজন তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে এখনও কোনো তথ্য দিতে পারেনি পুলিশ এবং গ্রামবাসী।

নিহত ছহির উদ্দীন সাহেবনগর গ্রামের বাসিন্দা। তিনি মাদরাসা, গোরস্থান ও ঈদগাহ দেখভালের কাজ করতেন। একইসঙ্গে মাদরাসার পাশের মসজিদে মুয়াজ্জিন হিসেবে পাঁচ ওয়াক্ত আযান দিতেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও গোরস্থানের পাশে কাজ করছিলেন বৃদ্ধ ছহির উদ্দীন। এ সময় মুখে কালো মুখোশপরা দু’জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গ্রামের মানুষ জড়ো হয়ে দুর্বৃত্তদের খুঁজতে বের হলেও তাদের কোনো হদিস মেলেনি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে তদন্ত ও মরদেহ উদ্ধার করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, বৃদ্ধের মাথা, বুক, পিঠ, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের পাশাপাশি হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102