ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

মুশফিকের ইনজুরি গুরুতর নয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

বুধবার বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশের বিপক্ষে কাঁধে ব্যাথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। তবে তার ইনজুরিটি খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানিয়েছেন, শারীরিকভাবে ভালো আছেন মুশফিক। আজ টিম হোটেলে দীর্ঘক্ষণ সাঁতারের সেশন ছিলো তার।

এদিকে আজ মুশফিকের ইনজুরি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর তিন ফিজিও জুলিয়ান কালেফাতো, বায়েজিদুল ইসলাম খান ও শাওন। মুশফিকের কাঁধে স্ক্যানের প্রয়োজন আছে বলে মনে করছেন না তারা।

এ বিষয়ে চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ফিজিওরা আমাকে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছে। মুশফিক এখন ভালো আছেন। তিনি আজ সাঁতার সেশন করেছেন। কোনও চিড় বা ক্ষতি হয়নি, তাই স্ক্যানের প্রয়োজন নেই। তবে আজ সন্ধ্যায় তাকে আবারো পর্যবেক্ষণ করা হবে। আমাদের বিদেশী ফিজিওরা তাকে দেখে সিদ্বান্ত নিবে।’

এদিকে, এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের হয়ে খেলেছেন মুশফিক। গতকালকের ম্যাচে পেসার আল-আমিন হোসেনের বলে তামিম একাদশের ব্যাটসম্যান ইয়াসির আলির দেয়া ক্যাচটি ধরতে গিয়ে কাঁধে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। তার আগে অবশ্য ক্যাচটি ধরতে ব্যর্থ তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102