ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

মেহেরপুরে বাস-ইটভাঙ্গা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

মেহেরপুরে যাত্রীবাহী বাস ও ইটভাঙ্গা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি দ্বীনদত্ত ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইটভাঙ্গা গাড়ীর ড্রাইভার আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়ার বদর উদ্দীনের ছেলে ওয়াসিম (২৭) ও একই পাড়ার আহাম্মদ আলীর ছেলে জাফর আলী (৪২)।

স্থানীয়রা জানান, রয়েল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্র ব-১৫-৩৮৬৩) ঢাকা থেকে মেহেরপুর আসার পথে যশোরগামী একটি ইটভাঙ্গা ম্যাশিনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইটভাঙ্গা ম্যাশিনের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হয়।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা উদ্ধার তৎপরতা শুরু করি। ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ দ্বারা খান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102