ads
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাই‌কেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত‌্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলায় মোটরসাই‌কেলের ধাক্কায় তা‌মিম মাদবর (৭) না‌মের এক স্কুলছা‌ত্রের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (২ অ‌ক্টোবর) বি‌কেল ৫টার দি‌কে উপ‌জেলার জপসা ইউ‌নিয়‌নের মেলকারকা‌ন্দি এলাকায় এ দুর্ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় মোটরসাইকেল চালক‌কে আটক ক‌রে পু‌লি‌শে দিয়েছে স্থানীয়রা।

নিহত তা‌মিম মাদবর মেলকারকা‌ন্দি গ্রা‌মের হজরত আলী মাদব‌রের ছে‌লে। সে স্থানীয় পালেরচর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রথম শ্রেণির ছাত্র।

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বি‌কেল ৫টার দি‌কে তা‌মিম মাদবর খেল‌তে খেল‌তে মেলকারকা‌ন্দি গ্রামের সড়‌কে আ‌সে। এ সময় শরীয়তপুর সদর উপ‌জেলার বিলাসখান গ্রা‌মের সোবাহান পেদার ছে‌লে শুভ পেদা (২৬) ন‌ড়িয়ার জপসা ইউ‌নিয়‌নের মোল‌্যাকা‌ন্দি গ্রা‌মের এক‌টি পা‌রিবা‌রিক অনুষ্ঠান থে‌কে মোটরসাই‌কে‌লে বা‌ড়ি ফির‌ছিলেন। তার মোটরসাই‌কেলে ধাক্কা লাগ‌লে তা‌মিম ঘটনাস্থ‌লেই মারা যায়। প‌রে শুভ পেদা ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যাওয়ার সময় স্থানীয়রা বাঁশের ব্যারিকেড দি‌য়ে মোটরসাই‌কেলসহ তা‌কে আটক ক‌রে ন‌ড়িয়া থানা পু‌লিশে সপর্দ ক‌রে।

ন‌ড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. হা‌ফিজুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, দ্রুতগ‌তি‌তে মোটরসাই‌কেল চালা‌নোর কার‌ণে দুর্ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে অ‌ভি‌যোগ পে‌লে পরবর্তী ব‌্যবস্থা নেয়া হ‌বে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102