ads
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

মেয়েকে গোসলের সময় বখাটের ঢিল, প্রতিবাদ করায় মা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

১৩ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় আহত নুরজাহান। শুক্রবার রাতে নীলফামারীর ডিমলা হাসপাতালে তিনি মারা যান।

গোসল করার সময় মেয়েকে এক বখাটে ঢিল মারে। এর প্রতিবাদ করায় বখাটের পরিবার হামলা চালিয়ে আহত করে ওই মেয়ের মা নুরজাহানকে।

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর নীলফামারীর ডিমলা উপজেলা গয়াবাড়ী গ্রামের সুটিবাড়ী বাজার সংলগ্ন বাড়িতে স্কুল পড়ুয়া মেয়ে গোসল করছিল। এ সময় প্রতিবেশী আব্দুল খালেকের ছেলে সজিব ঢিল মারে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা প্রতিবাদ করলে সজিবের পরিবারের লোকজন তার ওপর হামলা চালায়। আহত নুরজাহানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে ডিমলা হাসপাতালে তিনি মারা যান।

নুরজাহানের ছেলে শাহ আলম বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর ডিমলা থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বখাটে সজিবকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সকালে নুরজাহানের মরদেহ জেলার মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102