ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করছিল নাটোরের এই সন্ন্যাসী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

সন্ন্যাসী রূপ ধারণ করায় স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল। সেই সুযোগে ঔরসজাত মেয়েকে নানার বাড়ি থেকে এনে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল সাধক শরিফুল ইসলাম। অবশেষে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বসন্তপুর বাগডাংগী নামে পদ্মার দুর্গমচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

১৬ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এমন অভিযোগেই শরিফুল ইসলাম নামে কথিত সাধককে ২৫ ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সিআইডি। শরিফুলের গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রামে।

আজ বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সিআইডি সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কথিত সাধক শরিফুল সন্ন্যাসীর বেশ ধারণ করলে ২ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ সময় তার মেয়ে নাটোর দীঘাপতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়। গত ঈদুল আজহার ৬ দিন আগে শরিফুল বিভিন্ন কৌশলে মেয়েকে নাটোর বড়াইগ্রামে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সে মেয়েটির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ও আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি শরিফুল মেয়েকে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করে। এ সময় বাড়িতে কোন লোকজন এলে মেয়েটির সাথে কাউকে দেখা বা কথা বলতে দেওয়া হতো না। এক পর্যায়ে মেয়েটি তার নানীর সাথে যোগাযোগ করতে সমর্থ হয় এবং মা ও নানী মেয়েটিকে উদ্ধার করে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। নাটোরের বড়াইগ্রাম থানার মামলা নং-২৩/২৫৭, মামলা দায়ের পর অভিযুক্ত আত্মগোপন করে।

সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম জানান, সিআইডির এলআইসির একটি চৌকস দল মানিকগঞ্জ জেলা সিআইডির সহায়তায় গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে। শরিফুল এর বিরুদ্ধে একই থানায় ২০১৫ সালের ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা- ২২(গ)(নং-২৫) মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি শরিফুলকে নাটোর জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102