ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়েটি তার নাম ‘তানিয়া’ ছাড়া আর কিছুই বলতে পারে না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলস্টেশন থেকে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তানিয়া নামে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর। মেয়েটি নিজের নাম ছাড়া আর কোনো পরিচয় বলতে পারছে না। তবে সে সুস্থ ও স্বাভাবিক আচরণ করছে। পুলিশের ধারণা, মেয়েটির স্মৃতিভ্রম হয়েছে। পুলিশ তার পরিচয় উদ্ধার করতে হেডকোয়ার্টার্সসহ আশপাশের থানাকে বিষয়টি অবগত করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একজন তরুণী ভাঙ্গুড়া বড়াল ব্রিজ স্টেশনে একাকী ঘোরাফেরা করছিল। এমন সময় স্টেশনের যাত্রীরা পরিচয়সহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয়নি ওই তরুণী। এতে ওই তরুণীর সন্দেহজনক চলাফেরার কারণে একজন যাত্রী ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়। এর কিছুক্ষণ পর ভাঙ্গুড়া থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনসহ কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে স্টেশন থেকে থানা হেফাজতে নিয়ে যায়। সোমবার বিকেল পর্যন্ত পরিচয় জানতে না পারায় সে ভাঙ্গুড়া থানা হেফাজতে রয়েছে বলে জানায় পুলিশ।

ভাঙ্গুড়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, উদ্ধারকৃত তরুণী সুস্থ ও স্বাভাবিক আছে এবং কথাবার্তা বলছে। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয় না। তবে সে নিজের নাম ছাড়া কোনো কিছুই বলতে পারছে না। তার পরিচয় অনুসন্ধানে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। আগামীকালের মধ্যে পরিচয় অনুসন্ধান করতে না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওই তরুণীর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102