ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে বাল্যবিবাহ রোধে অবহিতকরণ সভা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: ‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ অবহিতকরণ ও পর্যালোচনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ১৮ মে দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে সাংবাদিকদের সাথে পর্যালোচনা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও এফআইবিডিবি এর সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা।

পরে বাল্যবিবাহ প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরে মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদ, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস তমাল দুলাল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এখন টিভির জেলা স্টাফ রিপোর্টার এম এ হামিদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ-দীন, সমকাল প্রতিনিধি, নুরুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার২৪ এর সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মাহবুর রহমান রাহেল, দৈনিক যুগান্তর ও এস এ টিভির জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, যমুনা টিভির প্রতিনিধি আফরোজ আহমদ প্রমুখ। এতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102