ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৪ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির উদ্যোগে আইন কমিশন কর্তৃক প্রস্তাবিত বাংলাদেশ ভূমি আইন, ২০২০ এর খসড়া জনস্বার্থ ও সংবিধান বিরোধী, হয়রানী মূলক, দুর্নীতি বিস্তারে সহায়ক, দেওয়ানী বিচার ব্যবস্তা অকার্যকর করার উদ্দেশ্যে প্রস্তুত, ন্যায় বিচারিক আদালতের প্রতিকূল ও সাংঘর্ষিক থাকায় ভূমি আইন, ২০২০ প্রস্তাবিত খসড়া বাতিলের প্রতিবাদে জেলা আইনজীবি সমিতির ১ নং বার ভবনের সম্মুখে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্তিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. বাবু রমা কান্ত দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এড. জনাব মাহবুবুল আলম রুহেল, এড. জনাব মুজিবুর রহমান মুজিব, এড. ডাডলী ডেরিক প্রেন্টিস, এড. জনাব মিজানুর রহমান টিপু, এড. জনাব হাবিবুর রহমান মুকুল, এড. তপন চন্দ্র পাল তপু সহ বিজ্ঞ সদস্যবৃন্দ উপস্তিত ছিলেন।

প্রতিবাদ ও মানববন্ধন সভায় বিজ্ঞ আইনজীবিবৃন্দ বলেন, আইন কমিশন ভূমি আইনের খসড়া প্রণয়ন করে যে কালো আইন প্রস্তুত করার সিদ্বান্ত নিচ্ছেন সেই আইন বাতিলের প্রতিবাদে আজকে আমরা মানববন্ধনের আয়োজন করেছি।

এই আইন যদি কালো আইন হিসেবে প্রণীত হয় তাহলে দেওয়ানী আদালতের সর্বময় ক্ষমতা অনেকাংশে খর্ব হবে এবং জেলা প্রশাসনসহ রাজস্ব আইন হিসেবে যদি পরিণত হয় তাহলে এই দেশের জনগন ও আপাময় জনসাধারণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে এবং ঘুষ, দুর্নীতি ব্যাপকহারে বৃদ্ধি পাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102