ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যাগনেট পিলারের নামে প্রতারণা, প্রতারক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

বরগুনায় ম্যাগনেট পিলারসহ ফরিদ উদ্দীন মোল্লা নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। একইসঙ্গে তার কাছ থেকে দুইটি চাকতি চুম্বক ও টেস্ট কিট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে মঙ্গলবার বরগুনার আমতলী উপজেলার আঙ্গারপাশিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফরিদ ওই উপজেলার আঙ্গারপাশিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এরপর তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, পিলারের মধ্যে থাকা চাকতি চুম্বক অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন বলে কথিত রয়েছে। এ চুম্বক শুকনো ধানকে আকৃষ্ট করতে পারে। এর মূল্য কোটি টাকা। দীর্ঘদিন ধরে এসব পিলার ও চাকতি চুম্বকের প্রতারণা করছিলেন ফরিদ। তার কাছে পিলার ও চাকতি চুম্বক রয়েছে জানিয়ে ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নেন তিনি। পরে তাদের কাছে ভুয়া পিলার ও চাকতি চুম্বক প্রতারণার মাধ্যমে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন।

ভুক্তভোগীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আঙ্গারপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ফরিদ উদ্দীনকে আটক করে র‌্যাব। পরে তার কাছ থেকে পিলার ও এক পিঠে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮ ও অপর পিঠে খোদাই করে ডেনজার লেখা চাকতি চুম্বক, একটি কাচের টেস্ট টিউব ও ধান উদ্ধার করা হয়েছে। টিউবের ধানের মধ্যে সুক্ষ্মভাবে লৌহজাতীয় পদার্থ ঢুকানো ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন ফরিদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102