ads
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্গতদের অবস্থান কর্মসূচি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

যশোরের ভবদহে জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) চালুর দাবিতে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দুর্গত এলাকার সাধারণ মানুষ।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি চলাকালে বক্তৃতাকালে নেতৃবৃন্দ বলেন, ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টিআরএম এর বিকল্প নেই। কিন্তু এ অঞ্চলের লাখ লাখ মানুষকে জিম্মি করে এবং তাদের দুর্দশাকে পূঁজি করে লুটপাট চালাতে ৮০০ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। যে প্রকল্পে বিশেষজ্ঞ ও স্থানীয় জনমতকে উপেক্ষা করা হয়েছে।

বক্তারা আরো বলেন, অতিদ্রুত জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন করা না হলে দুর্গত এলাকার মানুষ আত্মাহুতি দেবে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইকবাল কবির জাহিদ, রণজিৎ বাওয়ালী, আব্দুল হামিদ গাজী, সুকৃতি রায়, কার্তিক বকসি, ইলিয়াস হোসেন, শেখর চন্দ্র বিশ্বাস, শিরিন সুলতানা সোহেলী প্রমুখ।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান আন্দোলনরতদের উদ্দেশ্যে বলেন, তিনি যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102