ads
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

যশোর শহরে রাকিব উদ্দিন মোল্লা নামে (৩০) এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

রোববার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঘোপ পিলু খান সড়কের সৈয়দা ফারজানা পারভিনের নির্মাণাধীন তিনতলা বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।

তিনি চৌগাছার ফুলসারা গ্রামের রইচ উদ্দিন মোল্লার ছেলে।

নিহত রাকিবের সহকর্মীরা জানান, তিনতলা বাড়ির পলেস্তারার কাজের জন্যে বাঁশ দিয়ে ভেলা বানছিলেন রাকিব। এমন সময় তারা দেখতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করছিলেন রাকিব। পরে তারা রাকিবকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার কয়েক মিনিট পর ডাক্তার রাকিবকে মৃত ঘোষণা করেন।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শাহিনুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102