ads
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

যশোরের বেনাপোলে রুমা নামের ৮ মাসের এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তবে এ ঘটনায় হত্যা মামলা দায়ের না হওয়ায় কেউ আটক হয়নি।

রোববার (১৬ মে) সকালে পোর্ট থানা পুলিশ নিহতের মরদেহ শিবনাথপুর বারোপোতা গ্রামের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে। রুমা বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের আরিফুল ইসলাম টুটুলের স্ত্রী ও একই থানার ইছাপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

রুমার চাচাতো ভাই শামিম হোসেন জানান, টুটুল নেশা করায় রুমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। রুমার মরদেহ ঘরে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছিল। আর পা খাটের সঙ্গে মিশে ছিল। তা দেখে সহজেই বোঝা যায় তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। নেশার টাকা না পেয়ে তাকে হত্যা করেছে ধারণা করা হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এ ঘটনায় আপাতত অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা। যদি হত্যা রিপোর্ট আসে তখন সেভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102