ads
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুবকের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

লালমনিরহাট; লালমনিরহাটে এক গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগে চন্দন চন্দ্র (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ওই গৃহবধূর দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে সদর থানা পুলিশ।

অভিযুক্ত চন্দন চন্দ্র সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম গ্রামের জগদীশ চন্দ্রের ছেলে।

স্থানীয় ও মামলার বিবরণে জানা গেছে, স্বামী কাজের সন্ধানে বাড়ির বাইরে থাকায় সোমবার সন্ধ্যায় গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে তার প্রতিবেশী যুবক চন্দন চন্দ্র বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ধর্ষক চন্দন চন্দ্র পালিয়ে যায়। দিনভর বিষয়টি স্থানীয়ভাবে গোপনে সালিস বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হয় চন্দনের পরিবার।
মঙ্গলবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাটি প্রাথমিক তদন্ত করে গৃহবধূকে লালমনিরহাট সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে গৃহবধূ বাদী হয়ে সদর থানায় চন্দন চন্দ্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।

তবে অভিযুক্ত যুবক চন্দনের পরিবারের দাবি, জোরপূর্বক নয়, অভিযুক্ত চন্দন ছিল গৃহবধূর পরকীয়া প্রেমিক। লিভ টুগেদার করতে গিয়ে গৃহবধূর ননদ (স্বামীর বোন) দেখে ফেলায় বিষয়টি মামলা পর্যন্ত গড়িয়েছে। এটি ধর্ষণ নয় বলেও দাবি করেন চন্দনের পরিবার।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গৃহবধূর দায়ের করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102