ads
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

যেসব এলাকায় ১ মাস বিদ্যুৎ থাকবে না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

নেত্রকোনা তিন উপজেলায় বিদ্যুৎ থাকবে না আগামী একমাস। উপজেলাগুলো হচ্ছে- নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জ এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির রাজেন্দ্রপুর কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষে এবং করোনাভাইরাসের দুর্যোগের সময়ে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহের স্বার্থে নেত্রকোনা গ্রিড উপকেন্দ্রের মেরামত করা হবে। ৩৩ কেভির ৩নং সার্কিটের গ্রিড উপকেন্দ্র থেকে ঠাকুরাকোনা অংশে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ৩৩ কেভি ডাবল সার্কিট নির্মাণ ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। কাজ চলাকালীন বারহাট্টা ও মোহনগঞ্জ এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আগামী একমাস বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার পাল জানান, ৩৩ কেভি লাইনের ডাবল সার্কিট নির্মাণ ও জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিনটি উপজেলায় একমাস বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে সপ্তাহের শুক্রবার ও রোববার বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102