ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যে কোনোভাবে মেসিকে চাই আমরা: বার্সা প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৫৩ বার পঠিত

ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে লিওনেল মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে আল-হিলাল। পিএসজি ছেড়ে আগামী মৌসুম থেকেই সৌদি আরবের অন্যতম শীর্ষ ক্লাবটির হয়ে খেলবেন এই ফুটবল তারকা।

ইতোমধ্যে এ খবর ফাঁস করে বিশ্ব ফুটবল অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবু আশা ছাড়ছে না বার্সেলোনা। যে কোনোভাবে মেসিকে ফেরাতে চায় তারা। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাদ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা বলেন, এরই মধ্যে আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমরা সম্পর্ক পুনরুদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছি। সেটা ভালোভাবেই এগোচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম টিভিতেকে তিনি বলেন, শুনেছি আল-হিলাল মেসিকে কেনার চেষ্টা করছে। তবে বার্সা সবসময় বার্সা। যে কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এ ক্লাব।

জোয়ান লাপোর্তা বলেন, আরব লিগ ভালো করছে। ফুটবলে বড়সড় বিনিয়োগ করছে তারা। কিন্তু বার্সা নিজ কক্ষপথেই আছে। আমরা যে কোনোভাবে মেসিকে চাই।

বিবিসিকে তিনি বলেন, বার্সেলোনা মেসির ‘বাড়ি’। চলতি গ্রীষ্মেই তার সঙ্গে পুনরায় চুক্তি করার চেষ্টা করছি আমরা। ইতিহাস আমাদের পক্ষে। উভয়ের অনুভূতি শক্ত। গোটা বিশ্বে আমাদের ৪০০ মিলিয়ন সমর্থক রয়েছে।

আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। বার্সা সভাপতি বলেন, সে পিএসজির খেলোয়াড়। চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর আমরা বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলতে পারব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102