ads
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক : আসিফ মাহমুদ দোষারোপের রাজনীতি বাদ দিতে হবে : সালাহউদ্দিন আহমদ ‘ওয়ার্ড কমিশনারের নির্দেশে হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না’ সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার ক্র্যাবে চতুর্থবারের মতো সভাপতি তমাল, বাদশাহ্ ফের সম্পাদক

যৌতুক না পেয়ে শ্বশুর-শ্বাশুড়ি, স্ত্রী ও শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

টাঙ্গাইলের মির্জাপুরে শ্বশুর, শ্বাশুড়ি, স্ত্রী, স্ত্রীর বড় বোন ও তার তিন বছরের এক শিশুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

যৌতুকের টাকা না পেয়ে সিরাজ মিয়ার মেয়ের জামাই স্বপন মিয়া তাদের ঘরের ভেতর আটকিয়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী ঘাতক স্বপনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামে। আহতরা হলেন- মহেড়া গ্রামের মৃত হবি মিয়ার ছেলে সিরাজ মিয়া (৬০), তার স্ত্রী সুর্যভানু বেগম (৫২), মেয়ে শিলা আক্তার (১৮), বড় বোন রাজিয়া বেগম (২৫) ও তার তিন বছরের শিশু কন্যা তাইবা। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মির্জাপুর উপজেলার স্বল্প মহেড়া গ্রামের সিরাজ মিয়ার মেয়ে শিলা আক্তারের সঙ্গে একই উপজেলার জামুর্কী ইউনিয়নের পুর্ব গোড়ান গ্রামের আতোয়ার হোসেনের ছেলে স্বপন মিয়ার (২৫) সঙ্গে চার মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বপন স্ত্রী শিলাকে মারপিট ও নানাভাবে নির্যাতন শুরু করে। শিলা বিষয়টি বাবা-মাকে জানায়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গত কয়েকদিন আগে শিলা বাবার বাড়ি মহেড়া গ্রামে চলে আসে।

শিলা বুধবার ঘটনাটি মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়াকে জানান। বৃহস্পতিবার স্বপন চাকু ও দা নিয়ে শ্বশুর বাড়িতে আসে। রাত আটটার দিকে বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই স্বপন ঘরে তালা দিয়ে শ্বশুর সিরাজ মিয়া,  শ্বাশুড়ি সুর্যভানু বেগম, স্ত্রী শিলা আক্তার (১৮), স্ত্রীর বড় বোন রাজিয়া বেগম (২৫) ও তার তিন বছরের শিশু কন্যা তাইবাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান।

এ সময় উত্তেজিত গ্রামবাসী স্বপনকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুুুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান বাদশা জানিয়েছেন।

স্বপন বিয়ের আগে মারিসাস ও সৌদি আরব থাকতো। বাবা আতোয়ার হোসেনও সৌদি আরব থাকতেন। ছোট ভাই ইমন সৌদি আরব প্রবাসী। বিদেশ থেকে এসে স্বপন চারমাস আগে শিলাকে বিয়ে করেন। এর আগেও স্বপন আরেকটি বিয়ে করেছিল। প্রথম স্ত্রী ডিফোর্স দিয়ে চলে যাওয়ার পর প্রথম বিয়ের কথা গোপন রেখে স্বপন শিলাকে দ্বিতীয় বিয়ে করেন। এ বিষয়টি নিয়েও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো বলে গোড়ান ও মহেড়া গ্রামের লোকজন জানিয়েছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102