ads
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে গ্যাস পাইপলাইনে লিকেজের কারণে গ্যাস নেই , স্বাভাবিক হবে মধ্যরাতে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১০০ বার পঠিত
ফাইল ছবি

সাভারের আমিনবাজারে গ্যাস পাইপলাইনে লিকেজের কারণে দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় জ্বলেনি চুলা। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হবার কথা জানানো হলেও পরে তিতাস জানায় সরবরাহ স্বাভাবিক হতে মধ্যরাত লেগে যাবে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে হঠাৎ করে মোহাম্মদপুর, লালমাটিয়া, মিরপুর, ধানমন্ডিসহ আশেপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। কিছু কিছু এলাকায় গ্যাস থাকলেও চাপ ছিল খুবই কম। এতে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।

বাসায় রান্না হয়নি, ফলে হোটেল থেকে খাবার কিনতে ভিড় জমায় অনেকে। কিন্তু সে জোগানে হিমশিম খেতে হচ্ছে হোটেল-রেস্তোরাগুলোকে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আমিন বাজারে মাটির গভীরে পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন হচ্ছে।

বিকল্প উপায়ে কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102