ads
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর শনির আখড়া থেকে দুই মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৫০ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা সংলগ্ন শনির আখড়া এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩২ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত লরি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ওই দুইজনের নাম হলো, মজনু (৩৮) ও তানভীর হাসান ফাইয়াজ (২৮)।

শুক্রবার (১৯ মে) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৮ মে) র‍্যাব-১০ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩২কেজি গাঁজাসহ মজনু (৩৮) ও তানভীর হাসান ফাইয়াজ (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয়। এসময় আরও দুটি মোবাইল ফোন ও নগদ ৭৫০ টাকা উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লরিযোগে সরবরাহ করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102