ads
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীসহ সব জায়গায় আজও গ্যাসের চাপ কম থাকবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজধানীসহ সব এলাকায় আজও গ্যাসের চাপ কম থাকবে। তিতাস গ্যাস কোম্পানি এ তথ্য জানিয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। এলএনজির কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এমনটি হবে বলে জানা গেছে। গত দুদিন ধরে ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কম ছিল।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম। এ জন্য ঢাকা শহরসহ সব এলাকায় প্রয়োজনীয় পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করতে পারছে না তারা। এ অবস্থায় ২৫ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সব এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
গত সোমবার রাতে আমিনবাজারে রাস্তা মেরামত করতে গিয়ে তিতাসের সিটি গেটে গ্যাসের পাইপলাইন ফুটো করে ফেলে সড়ক ও জনপথ বিভাগ। এতে ধানমণ্ডি, মোহাম্মদপুর এবং মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে মেরামতের কাজ শুরু করলে মঙ্গলবার দিবাগত রাত থেকে অল্প অল্প করে গ্যাস আসতে শুরু করে। কিন্তু মেরামতের কাজ শেষ না করা এবং একই সঙ্গে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে বুধবার সকাল থেকে আবারও ঢাকা মহানগরীরর প্রায় সব এলাকায় আবারও গ্যাস সংকট দেখা দেয়।

বুধবার দিনভর রাজধানীর কোথাও কোথাও চাপ একেবারেই কম ছিল। আবার কোথাও কোথাও গ্যাস একেবারেই ছিল না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102